নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলের বড় পুঁজি হচ্ছে জনগনের সমর্থন- সাবেক এমপি কাজল

একটি রাজনৈতিক দলের বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। সেই সমর্থন আছে বর্তমানে বিএনপির সাথে। দেশের অধিকাংশ মানুষ একটি সুষ্টু নির্বাচনের অপেক্ষায় আছে। সুষ্ট নির্বাচন হলেই আওয়ামীলীগকে ক্ষমতা থেকে চির বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

তিনি দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, মানুষে মানুষে বিভাজন ঘটিয়ে, ভয় দেখিয়ে, ঘৃণা ছড়িয়ে, সংবিধান লঙ্ঘন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহারের মাধ্যমে আওয়ামীলীগ দেশ শাসন করছে। এসব করছে বেহাল অর্থনীতি থেকে মানুষের দৃষ্টি আড়াল করতে।

তিনি সরকারের এসব ষড়ষন্ত্রের বিরুদ্ধে সবাইকে এক জোট হওয়ার আহবান জানিয়ে বলেন, অর্থনীতির এমন করুন অবস্থা দেশের মানুষ অতীতে কোনদিন দেখেনি। অথচ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে দৃষ্টি না দিয়ে বিরোধী দল দমন ও জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে মানুষের দৃষ্টি ঘোরাতে ব্যস্ত রয়েছে।

তিনি আরোও বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার কূমানসে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যাবহার করে বিরোধীদলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীন করে রেখেছে। মামলা হামলা করে নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। সামনে আরো অনেক বাধা-বিপত্তি আসতে পারে।

এসব বাধা মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যখনই আন্দোলনের ডাক আসবে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। ১৬ জানুয়ারী বিকেলে প্রিন্স অফ ঈদগাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত নবগঠিত কক্সবাজারের ইদগাঁহ সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।