Site icon CPLUSBD.COM

রাজস্থলীতে অবহেলিত অর্ধশত পরিবারের গুরুত্ব পূর্ণ সড়ক, ঝুঁকিপূর্ণ অবস্থায় কালভার্ট

দীর্ঘ ৩৬ বছর যাবৎ চলাচলপথ হিসেবে ব্যাবহৃত গুরুত্ব পূর্ণ সড়ক হিসেবে আবাসিক মুন্সিপাড়া পাড়া সড়ক টি। এটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার একমাত্র চলাচলের সড়ক। সড়কটির মাঝখানে ১৫-১৬ অর্থবছরে দূর্যোগ ও ত্রাণ অধিদফতরের অর্থায়নে একটি ২০ ফুট দৈর্ঘের কালভার্ট নির্মাণ করলেও সামান্য অনুদানের অভাবে সংস্থার হচ্ছেনা সড়কটি। পার্শ্বে পাহাড়ি ঝর্ণায় বর্ষার পানির ঢলে বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে। যার ফলে ঝুকিতে রয়েছে একমাত্র কালভার্ট টি। প্রায় অর্ধশত পরিবারের মানুষ চলাচল করে এই সড়ক হতে প্রতিনিয়ত। কোন যান বাহন তো দূরের কথা এমনি ছোট আকারের গাড়িও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটিতে।

এ ব্যাপারে, স্থানীয় আবুল কাসেম বলেন, সড়ক টি অত্যন্ত গুরুত্ব পূর্ণ এই এলাকার মানুষের জন্য। সামান্য বর্ষা এলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক রাজস্থলী মেইন সড়ক এর পাশে অবস্থিত হলেও অবহেলিত রয়েছে দীর্ঘদিন যাবৎ। তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধি দের নিকট সড়ক টি মেরামতের জন্য আহবান জানান।

এ ব্যাপারে,১,২,ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য সালমা আকতার বলেন, কালভার্ট রক্ষা করা ও স্থানীয়দের সুবিধার্থে সড়কটি মেরামতের কাজ আগামি ইউনিয়ন পরিষদের বরাদ্দের মাধ্যমে সম্পন্ন করার জন্য আশ্বস্ত প্রদান করেন তিনি।