রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়ায় হাজি মরহুম আব্দুর রশিদ এর মৃত্যু বার্ষিকীতে তারই মেজ ছেলে বাঙ্গাল হালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শামশুল আলম, শফিপুর এলাকার দীর্ঘদিন যাবৎ অসুস্থ প্যারালাইসিস রুগী মোঃ সেলিম কে শুক্রবার (১৮ই ডিসেম্বর) সকালে একটি হুইল চেয়ার উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম, বাঙ্গালহালি বাজার কমিটি সহ সভাপতি বদিউল আলম,সাংবাদিক আইয়ুব চৌধুরী, বাঙ্গালহালিয়া সিএনজি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম তালুকদার প্রমুখ।
উপহার পেয়ে মোঃ সেলিম অনেক আনন্দিত ও খুশি হয় এবং মরহুম আব্দুর রশিদের জন্য দোয়া করেন।








