রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় (১২ ফেব্রুয়ারি ২০২০) তারিখ ১২৩০ ঘটিকার সময় জনৈক রনি খিয়াং(৪০)পিতাঃ মৃত চাইসাপ্রু খিয়াং, গ্রামঃ ধনুছড়ি, ডাক+উপজেলাঃ রাজস্থলী, জেলাঃ রাঙামাটি কে ধনুছড়ি হতে সিএনজিযোগে রাজস্থলী বাজারে যাবার সময় কোরবানছড়ি এলাকায় জেএসএস (সন্তু লারমা)’র সশস্ত্র গ্রুপ সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে রনি খিয়াংকে অপহরণ করে নিয়ে যায় বলে জানা যায়।
রনি খিয়াং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায়। এব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান জানান, এখনো থানায় কেউ কোন অভিযোগ করে নাই,অভিযোগ করলে সর্বাত্মক আইনি সহায়তা প্রদান করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

