নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (ই’ফার)  ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,মুহাম্মদ আকবর আলী,মডেল কেয়ারটেকার মাওলনা নূরুল হক, সাধারণ কেয়ারটেকার মোঃ ইদ্রিস, সহ উপজেলার সকল ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ।

 প্রধান অতিথি বক্তব্যকালে ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়াঁ বলেন,বর্তমান সারাবিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ আজ আতংকিত, তাই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানিয়ে বলেন,সম্প্রতি মাদক ও ধর্ষণ প্রকট আকারে ধারন করেছে। তাই সমাজের সাধারণ মানুষ ও মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বয়ান করার জন্য আহবান জানান তিনি।