নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা শুরু

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে উপজেলার তিনটি মন্ডপে শুরু হয়েছে এ উৎসবের আমেজ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখাযায়, রাজস্থলী হরি মন্দির, বাঙ্গালহালীয়া দক্ষিনাস্বরকালিবাড়ী, ও ছাগল খাইয়া হরিমন্দিরে চলছে দূর্গাপুজা উৎসবের আমেজ। এ উৎসবের আমেজ শেষ হবে দশমির দিন সোমবার সন্ধ্যা বেলায়।
রাজস্থলী হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভুবনিক জানান, প্রতিবছরের মত এবারো তিনটি মন্ডপে সুন্দর পরিবেশে দূর্গার উৎসব শুরু হয়েছে। উপজেলা পরিষদ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। পুলিশ প্রশাসন ও তৎপর। আনসার ভিডিপি মোতায়েন রয়েছে। করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে পুজা উদযাপন করছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান, সরকারের আদেশ অনুসারে পুজা উদযাপন করা হবে।কোন প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে সকল কে সজাগ থাকতে হবে। তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।