রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা মহিলা অধিদপ্তর কর্তৃক কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,ভাইসচেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা,সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিবসের চাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় হল,কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা।
সভায় বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত শিশু নির্যাতন হচ্ছে,বাল্য বিবাহ শিশু বলৎকার যাহাতে না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।








