রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় ইসলামপুর এলাকায় চট্টগ্রাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে প্রায় ১৭ লক্ষ টাকার ব্যায়ে কমিউনিটি ক্লিনিক টি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনকালে কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, ঝাংকা পাড়া আনসার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নাছির উদ্দিন,গাইন্দ্যা মৌজার হেডম্যান মংবাথোয়াই মারমা,উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা, ভুমি দাতা শেখ আব্দুল গণি, ক্লিনিকের সি ,এইচ,সি,পি জেসমিন নাহার,ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোতালেব হাওলাদার,বালুমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান, কারবারি আবদুল জলিল মোড়ল, আনসার ভিডিপি পিসি জলিল সানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযায় দীর্ঘ ৩৫ বছর পর ইসলামপুর এলাকা বাসী দাবি বর্তমান সরকারের আমলে পূরণ হয়েছে বলে এলাকাবাসী জানান।
ইসলামপুর এলাকাটি উপজেলা সদর হাসপাতাল ও বাঙ্গালহালিয়ায়ার মাঝ খানে অবস্থিত ।








