রাঙ্গামাটি জেলার ররাজস্থলী উপজেলায় শনিবার (২৬ অক্টোবর) সকালে পুলিশের সংঙ্গে কাজ করি মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত গড়ি,এই শ্লোগানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায়ে রাজস্থলীতে বণার্ঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে রাজস্থলী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুকের উপস্থাপনায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনর্চাজ মফজল আহাম্মদ খান।
আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মার্মা, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান,প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,গভর্মেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম পাটায়োরী,লংবতি ত্রিপুরা,সহ বিভিন্ন এলাকা হতে আগত অতিথি বৃন্দ।
প্রধান অতিথি বলেন,পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ফোরাম।তারা প্রতিনিয়ত ছোট ছোট কাজ করে যাচ্ছে যা একদিন অনেক বড় সাফল্য রুপ নেবে বলে আমরা মনে করি। কমিউনিটি পুলিশের কর্মকান্ডের ফলে পুলিশের প্রতি জনসাধারনের আস্থা্ বেড়েছে।
রাজস্থলী থানা অফিসার ইনর্চাজ বলেন,পুলিশের কাজের স্বচ্ছতা তৈরী হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় দুর্গম জনপদে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আহবান জানান,তিনি আরো বলেন সকলের সহযোগিতায় মাদক ইভটিজিং বাল্য বিবাহ চুরি ডাকাতি এ সব প্রতিহত করা সম্ভব হয়েছে, আজ সারা দেশে পুলিশ জনতার মধ্যে সেতু বন্ধন রচনা করেছে কমিউনিটি পুলিশিং ফোরাম।এ সেতুবন্ধন কে অটুট রাখার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানের আহবান জানান।

