রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি এনজিও সংস্থা কারিতাস, এগ্রো- ইকোলজি প্রকল্পের উদ্যোগে (৯ মার্চ ২০২১) মঙ্গলবার সকাল ১০ টায় ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পাড়া এলাকায় প্রান্তিক উপকার ভোগিদের মাঝে কোভিড -১৯ আক্রান্ত বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগনের জন্য জরুরী সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ ও হাইজিন প্যাকেজ ৩ শত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটাইজার উপকরন বিতরণ করা হয়েছে।
বিতরণ কৃত সরঞ্জামাদির মধ্যে ছিলেন ৩০ দিনের জন্য প্রতি পরিবারের তিন হাজার টাকা ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শেখ ছাদেক, বান্দরবান কারিতাস পেপ প্রকল্পের পি ও রুপনা দাশ, কারিতাস চট্রগ্রাম বিভাগের দূর্যোগ ব্যবস্থাপনা অফিসার দানিয়েল শিপু গোমেজ, ইউপি চেয়ারম্যান স্বরসতী ত্রিপুরা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা,উপজেলা কারিতাস এগ্রো- ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা,কারিতাস সি ডি ও বিক্রম চাকমা,ফিল্ড অফিসার মচরন ত্রিপুরা সহ এলাকার জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।








