Site icon CPLUSBD.COM

রাজস্থলীতে কৃষকদের মাঝে বীজ বিতরন করলেন কৃষকদল

রাজস্থলী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কৃষকদের মাঝে বীজ বিতরন করলেন জাতীয়তাবাদী কৃষকদল।

(২৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ বিতরন করা হয়েছে।

রাঙামাটি জেলার দূর্গম পাহাড়ী এলাকা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুরে কৃষকদের মাঝে বীজ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজস্হলী উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ খলিলুর রহমান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী সহ প্রমুখ।