রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন ও ২ নং গাইন্দ্যা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ লাঘবের লক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকাল ১০ ঘটিকায় রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ১০০ শত অসহায় গরীব পরিবারের মাঝে আলু,পিয়াজ লবন তৈল চাউল বিতরণ করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান,ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক,বাজার মসজিদ কমিটির সভাপতি ফজল কাদের, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, আবদুল শুক্কুর মিস্ত্রী,মিজানুর রহমান,খায়েজ আহাম্মদ লেদু মিয়া প্রমুখ।
ত্রান প্রদানকারী আবদুর শাকুর কাতার থেকে টেলিফোনে জনতার উদ্দেশ্যে বলেন, সকল প্রকার সংকটাপন্ন সময়ে আমি আপনাদের পাশে আছি।আপনারা এই মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন এবং যথেষ্ট সচেতনতার সহিত আগামীর দিনগুলো অতিবাহিত করুন।সামাজিক দুরত্ব বজায় রাখুন,সরকারি আদেশ মেনে চলুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আমাদের সকলকে এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন।
এ ত্রান বিতরণের প্রধান উদ্যোক্তা ছিলেন,রাজস্থলী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সাবেক মেম্বার আবুল হাসেম ও রাজস্থলী বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হক। এ ত্রাণ প্রায় ৬ শত অসহায় দুস্থপরিবারের মাঝে পর পর চার দিন বিতরন করা হবে বলে জানান ফজল কাদের।







