রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মিলনায়াতনে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার আলঙ্গীর কবির, ডি,জি,এফ,আই কর্ণেল রাঙ্গামাটি শামসুল আলম পিএসসি, কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌহিদুজ্জামান, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,সার্কেল এসপি জুনায়েত কাওছার,রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান,ভাইসচেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইসচেয়ারম্যান উচসিন মারমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, হেডম্যান কার্বারী, মেম্বার চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার পূর্বে প্রধান অতিথি ভিক্ষুকদের মাঝে চেক প্রদান করেন। প্রধান অতিথি বলেন জনগনের দোড় গোড়ায় সেবা প্রদান সহ সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী চাঁদাবাজ ও অস্ত্রধারী যেকেউ হোকনা কেন তাদের আইনের আওতায় এনে প্রতিহত করতে হবে,যে এলাকায় শান্তি ও উন্নয়ন হবে সেই এলাকায় কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবেনা, বর্তমান বাংলাদেশ তথ্য প্রযুক্তির যুগ। ৩৩৩ হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করলে সকল সেবা আপনারা পেয়ে যাবেন,জেলার বিভিন্ন দূর্গম অঞ্চলের যেকোন প্রান্ত থেকে জেলার বিভিন্ন তথ্যসেবা সামাজীক সমস্যার প্রতিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ ৩৩৩ হেল্প লাইনে সামাজীক সমস্যার সমাধান চাইতে পারবেন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা যাহাতে পুনরায় না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের নজর দিতে হবে।
মতবিনিময় সভারপূর্বে, জেলা প্রশাসক বাঙ্গালহালিয়া কলেজ ও বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত নির্মাণ ঘর পরিদর্শন করেন।








