নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২০ পালিত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে এ প্রতিবাদ্য বিষয় নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী যাত্রার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা চত্বর ঘুরে বিভিন্ন দিক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান এর কক্ষে সমাজ সেবা কর্মকর্তা জাফর আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মার্মা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ পরিদর্শক রাজস্থলী থানা শাহ আলম,সিএসটি টিভি প্রতিনিধি আজগর আলী খান,
ঠিকাদার লিয়াকত ইসলাম,বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী,সফল ভোগী বয়স্ক নর-নারীগন উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, কল্যানমুখী রাষ্ট্রে পরিনত করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে কল্যানমুখী রাষ্ট্রে পরিনত করতে ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে আমাদের সকলের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

পরে বিধবা ও বয়স্ক ভাতার চেক বিতরন করা হয়।