রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ৪০০ শত অসহায় ও দরিদ্র পরিবার পেলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা।
মঙ্গলবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলা খাদ্য গুদামের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় তিনি বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন অসহায় ও দরিদ্র পরিবার এর হাতে জেলা পরিষদের পক্ষ হতে চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন।
এ সময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা,মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

