নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাজস্থলী প্রতিনিধিঃ  রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর উদয়ন তরুন সংঘের উদ্যোগে আয়োজিত শফিপুর টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন,রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান,৩নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম,মহিলা সদস্য সালমা আকতার, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসেন,শামীম আহম্মেদ রুবেল, মিজানুর রহমান প্রিন্স,সাইফুল ইসলাম,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাসুম তালুকদার, সাধারণ সম্পাদক এম মহিউদ্দি সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে মন মানুষীকতা ভাল থাকে,সম্প্রীতি বজায় রেখে খেলাধুলা করার জন্য আহবান জানান তিনি। এবং টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি।