নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে ঠিকাদার ও নির্মাণ শ্রমিককে বেধরক মারধর ও কুপিয়েছে সন্ত্রাসীরা

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন ২ নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন কাজের শ্রমিক ও সাব ঠিকাদার কে এলোপাতারি কুপিয়ে আহত করছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর ২ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছু মুখোশধারী সন্ত্রাসী ইতোপুর্বে বিদ্যালয়ের নির্মান কাজ বন্ধ রাখার জন্য বলে। কিন্তু কাজ বন্ধ না করায় বুধবার অতর্কিত ভাবে হামলা চালিয়ে সহকারী ঠিকাদার হারুন(৪৩) শ্রমিক আক্কাস আলী (১৭) ও রমিজ উদ্দিন (২৫) কে বেধরক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করেন।

তাদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মেডিক্যাল অফিসার ডা. নাজিম উদ্দিন জানান।