রাজস্থলী প্রতিনিধিঃ যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চতুথ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদর সম্মেলন কক্ষে সেমিনার ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে গত কয়েকদিন আগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সি এ রতন কান্তি সেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা। সেমিনারে আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান,ডাঃ রইহলাঅং মারমা সাংবাদিক মোঃ আজগর আলী খান, আইয়ুব চৌধুরী প্রমুখ ।
প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ও প্রাথমিক শিক্ষা পর্যায়ের স্কুলগুলো অংশ নেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা।পরে অতিথিবৃন্দ গন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।








