Site icon CPLUSBD.COM

রাজস্থলীতে থুইনুমং মারমা হত্যা মামলায় আটক ১

ctg news

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএস এস)এর সাথে জড়িত থাকার সন্দেহে রাজস্থলী উপজেলার তাইতং পাড়া এলাকার মংএ মারমার ছেলে মংহাইসিং মারমা কে আটক করা হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২ ঘটিকায় উপজেলার পোয়তু পাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য যে গত ২০/১১ নভেম্বর পৌয়তু পাড়ায় থুইনুমং মারমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।সে পরিপ্রেক্ষিতে নিহত থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় ৩০২/৩৪/১০৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মংহাইসিং মারমাকে আসামী করা হয়।

এবিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, বলেন,গতকাল সেনাবাহিনীর সদস্যরা আসামী মংহাইসিং মারমা কে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরন করা হয়েছে।