Site icon CPLUSBD.COM

রাজস্থলীতে দা দিয়ে কুপিয়ে খুন: গ্রেফতার ১

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে খুনের দায়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ায় মঙ্গলবার (৫ মে) সকালে হ্লাপ্রুচাই মারমা (৪২) কে আকস্মিক ভাবে কুপিয়ে হত্যা করে মংথোয়াই (৪৫) ।

জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে বাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা হলে হঠাৎ আকস্মিক ভাবে পিছন থেকে এসে মংথোয়াই মারমা (৪৫) ধারালো দা দিয়ে কুপিয়ে গলা আলাদা করে দেয়। পরে ঘটনা স্থলেই পড়ে মারা যায় সে।

এব্যাপারে স্থানীয়রা জানান, হ্লাপ্রুচাই মারমার সাথে খুনির ব্যাক্তিগত কোন সমস্যা নাই। তিনি শুধু শুধুই এই হত্যাকাণ্ড করেছেন বলে সকলের দাবী।

৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সকালে স্থানীয়সূত্রে সংবাদ পেয়ে প্রশাসন কে অবগত করি। তাৎক্ষণিকভাবে বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি কে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসরাফ উদ্দিন জানান, ঘটনার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে হাজির হয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে আসামী মংথোয়াই মারমা পুলিশ হেফাজতে আছেন।

মৃত হ্লাপ্রুচাই এর লাশ সুরাতহাল করার জন্য রাঙ্গামাটি মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।