নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজস্থলী প্রতিনিধিঃ  রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাজার পাড়া এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে জালাল উদ্দিন রিপন (২৮) নামক এক যুবক নিহত হয়।

তিনি বাজার পাড়া এলাকার মৃত আইনুল হকের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।

৫ অক্টোবর সোমবার এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১টা ৪৫ মিনিটের সময় বাজারের পাশে হঠাৎ ব্রাশ ফায়ারের আওয়াজ হয়। এরপর ঘটনাস্থল থেকে রিমনের মরদেহ উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনা হলে কতব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।