রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একজন।আক্রান্ত ব্যক্তি হলেন বাঙালহালিয়া শফিপুর কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী চিকিৎসক ডাঃ নারায়ন চন্দ্র দাশ।
বুধবার (১৭ জুন) সকাল ১০ ঘটিকার সময় এমন তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা।তিনি বেশ কিছুদিন শ্বাসকষ্টে জ্বর নিয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানাগেছে,তিনি বাড়ীতে অবস্থান করছেন।

