নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে পূজামন্ডপ পরির্দশন করেছেন ইউএনও

 রাজস্থলী প্রতিনিধিঃ  রাঙ্গামাটি জেলার রাজস্থলী বাজার হরি মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছাদেক।

২৫ অক্টোবর রবিবার দুপুরে মন্দির পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরির্দশন করে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন,এদেশ একটি অস্প্রদায়ীক চেতনার দেশ,এখানে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করে। কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে নাপারে সেজন্য উপজেলা প্রশাসন সজাগ আছে। এবং সকলকে স্বাস্থ্যবিধী মেনে পূজামন্ডপে প্রবেশের অনুরোধ জানান। রাজস্থলীতে সম্প্রীতি বন্ধন অটুট থাকুক সেটা আমি কামনা করি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান,মন্দির কমিটির সভাপতি,সম্ভু নাথ,সাধারন সম্পাদক ধন কর্মকার, সাংবাদিক আজগর আলী খান,দীলিপ দাশ,ডাঃ রনি ধর, পলাশ দাশ, শিমুল সহ প্রমুখ।