রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুটুরিয়া পাড়া ও ডাকবাংলা পাড়ায় (২৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ ঘটিকার সময়ে আশ্রয়ন-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা এল জি ই ডি’র তত্বাবধানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য উপজেলার ৩ ইউনিয়নের ৭টি বিশেষ ডিজাইনের ঘরের মধ্যে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের দুটি ঘরের শুভ উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শেখ ছাদেক।

এসময় আরো উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা,প্রকৌশলী মোঃ ওবায়েদ, ইউপি সদস্য মংউ মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় উপকার ভোগী ক্যসুই অং মারমা ও মাসাউ মারমা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের মাঝে জে বিশেষ ডিজাইনের ঘর প্রদান করেছেন তার জন্য তারা প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ থাকবেন বলে তারা জানান।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, সরকারের এই উদ্যোগ চলমান থাকবেন, আগামীতে শুধু পার্বত্য অঞ্চল নয় সারা দেশের গৃহ হারা মানুষের জন্য ঘর নির্মান করে দিবেন সরকার,তাই সরকারের নির্দেশনা মোতাবেক তারা কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, আওয়ামিলীগ সরকার সব সময় পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ডিজাইনের ঘর প্রদান করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।








