নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

“অপ্রতিরোধ্য যাত্রায় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত শনিবার( ১১ জানুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভা যাত্রাটি উপজেলার উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা গনমিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার্স ইনচার্জ মফজল আহম্মদ খান, ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু জাফর, ওসি এলএসডি আবু নাঈম ভূইয়া, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি লংবতি ত্রিপুরা সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রী, এলাকার গম্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেখে উপজেলা চত্ত¡রে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ও চলমান উন্নয়ন কার্যক্রম বড় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।