রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলীতে বন্যশুকুরের আক্রমণে রাজস্থলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
সে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি পাড়া অরুন চন্দ্র ত্রিপুরার ছেলে ঈশ্বরচন্দ্র ত্রিপুরা (৯)।
তার পরিবার সূত্রে জানা গেছে,ঈশ্বরচন্দ্র প্রতিদিনের ন্যায়ে তার মায়ের সাথে জুম ক্ষেতে পাকাধান পাহাড়া দেওয়ার সময় হঠাৎ পিছন থেকে বন্য শুকুর তাকে আক্রমণ করে মুখ মন্ডল ও হাতের পাশে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলে। তখন তার মা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়,তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আজমিরা সুলতানা জানান।
বর্তমানে জুম ক্ষেতে পাকা ধান খাওয়ার জন্য প্রতিদিন বন্য শুকুর ও বন্য প্রানীর অহরহ দেখাযায় বলে স্থানীয় কাপ্তাই মৌজার হেডম্যান বীরন্দ্র ত্রিপুরা জানান।

