রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বন মামলায় ওয়ারেন্ট ভুক্ত দুইজনকে আটক করেছে রাজস্থলী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের আমছড়া পাড়া নামক এলাকার মৃত সুবল পালের ছেলে পল্টু পাল (৪০) ও ইসলামপুর এলাকার আবদুল খালেক (৫৫) মামলার আসামী দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরায়োনা জারি করে আদালত।
ফলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে আটক করে রাজস্থলী থানা ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক,এস আই, এরশাদ ও এস আই, শাহ আলম।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মফজল আহাম্মদ খান জানান,আসামীরা দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে ছিল,তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।








