নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে বি এন পি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বি এন পির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজস্থলী উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সঙ্গঠনের সহযোগিতায় ৪২ তম প্রতিষ্টাবার্ষিকী ও দোয়া মাহফিল মঙ্গলবার (১ সেপ্টম্বর ২০২০) সকাল ১০ ঘটিকার সময় জিয়া স্মৃতি সংঘে অনুষ্টিত হয়েছে।
দোয়া মাহফিলের পরপর উপজেলা বিএন পির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞো মারমা, এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু,যুবদলের সভাপতি শামীম আহাম্মদ রুবেল।
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের ভাষ্য অনুযায়ী জাতীয়তাবাদী দলের প্রধান লক্ষ ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার চেতনা সৃষ্টি। ১৯-দফা কর্মসূচি ছিল দলের মৌল আদর্শ। রাষ্ট্রনীতির চারটি মৌলিক আদর্শ তথা গণতন্ত্র, সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র, এই ছিল দলীয় কর্মসূচির মর্মবাণী।