রাজস্থলী প্রতিনিধি: লাফিয়ে লাফিয়ে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী সদরে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চট্টগ্রাম সিভাসু হতে আসা রিপোর্টে রাজস্থলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা সহ আরোও একজন স্বাস্থ্য বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসক করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন রাজস্থলী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা: রইহ্লাঅং মারমা।
গত ২৪ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
এইছাড়া বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়াদের মধ্যে একজন জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মচারীর নমুনা নেগেটিভ আসছে বলে জানাগেছে।
রাজস্থলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শুরু থেকেই মাঠে ছিলেন। এইছাড়া ও রাজস্থলীতে ইতিমধ্যে করোনায় আরো তিন জন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন আক্রান্ত হাসপাতাল এর সহকারী চিকিৎসক ডাঃ নিঞোমং(প্রকাশ ম্যাগ্য মারমা)হাসপাতালের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই নিয়ে রাজস্থলীতে করোনায় আক্রান্ত হলেন ৫ জন এবং সুস্হ হলেন ৩ জন বলে রাজস্থলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা গনমাধ্যম কে বলেন।








