নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে মাছ ব্যবসায়ী হত্যায় মামলা করেছেন স্ত্রী

রাজস্থলী প্রতিনিধিঃ  রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় গত ৫ অক্টোবর সন্ত্রাসী কর্তৃক উপজেলার রাজস্থলী বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন প্রকাশ (রিপন) কে দিন দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় ৪ দিন পর নিহত রিপনের স্ত্রী শাহেনা আক্তার বাদী হয়ে ২৩ জনের নামসহ অজ্ঞাত ১০/১৫ জন আসামী করে মামলা দায়ের।

বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় এ মামলা দায়ের করেন।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান,গত ৫ অক্টোবর সোমবার বেলা ১ টা ৪০ মিনিটের সময় কিছু মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী রিপনের বাড়ীতে ঢুকে অতর্কিত ভাবে গুলি চালিয়ে মাছ ব্যবসায়ী রিপনকে হত্যা করে, গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন কে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এর চার দিন পর নিহত রিপনের স্ত্রী বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা টি তদন্তের দায়িত্ব এসআই,টিটুল মজুমদার। তবে আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।