রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “মুজিব বর্ষে আহবান যুব কর্মসংস্থান“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
এতে বিশেষ অতিথি ছিলেন,অফিসার ইনচার্জ রাজস্থলী থানা,মফজল আহমদ খান,সাংবাদিক আজগর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, তথ্য অফিসার, রোখেয়া পারভিন,মাধ্যমিক একাডেমিক শিক্ষা অফিসার, বিভিষন চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা,মোঃ আবদুস সাত্তার,সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান,সহ বিভিন্ন বিভাগের কর্মচারী যুবক যুবতী গন উপস্থিত ছিলেন।
ঋন বিতরনে প্রধান অতিথি বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সার্বিক সহযোগিতায় যুবক যুবতিদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষে যে কর্মসূচী হাতে নিয়েছেন তা বলা বাহুল্য। আপনাদের স্বার্থে যুব উন্নয়ন ঋন প্রদান করছেন, সঠিক মত কাজে লাগিয়ে বেকারত্ব দুর করে স্বাভলম্বী হয় নিজের পায়ে নিজে দাড়ানোর চেষ্টা করবেন। ফলে বেকারত্ব থেকে মুক্ত হবেন।
আলোচনার পরপর প্রধান অতিথি যুবক যুবতীদের মাঝে তিনলক্ষ বিশ হাজার টাকা ঋন প্রদান ও প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকেট বিতরন করেন।








