নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে লকডাউনে পুলিশের তৎপরতা অব্যাহত

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলীতে ৩য় দফার ২য় দিন লকডাউন বাস্তবায়নে রাজস্থলী থানা পুলিশের প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজস্থলী থানার এস আই জিকু শীল এর নেতৃত্বে শুক্রবার (৩০ এপ্রিল)সকাল হতে থানা পুলিশ এর সদস্যদের বাজার এলাকা, নোয়া পাড়া, তাইতংপাড়া, নারামুখ পাড়া, হেডম্যান পাড়া ও ইসলামপুর বাজারে অবস্থান করতে দেখা যায়। যাদের কাছে মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা।এসময় জরুরী প্রয়োজন ছাড়া কোন যানবাহনকে চন্দ্রঘোনা রাজস্থলী – বাঙ্গালহালিয়া সড়কে প্রবেশ করতে দেয় নাই রাজস্থলী থানা পুলিশ এর সদস্যরা।

এছাড়া জনসাধারনকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানানো হয়। বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাঘুরি না করা এবং মাস্ক বিহীন বাইরে না যেতে নিষেধ করা হয়।নিয়ম মেনে চলাচল না করলে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে এস আই জিকু শীল সকল কে সর্তক করে দেন।

এবিষয়ে ওসি মফজল আহমদ খান জানান, ৩য় দফায় ৭ দিন পর্যন্ত এ লকডাউন অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কিছু মেনে চলার চেষ্টা করতে হবে।কারন দিনদিন করোনা হানা দিচ্ছে। ফলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেখানে সেখানে আড্ডায় না গিয়ে নিজেকে সর্তক থেকে নিরাপদ থাকতে হবে।