Site icon CPLUSBD.COM

রাজস্থলীতে লীন প্রজেক্টের এম,এস, পি সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে বেসরকারি সংস্থা লীন প্রজেক্ট জুম ফাউন্ডেশন উপজেলায় চলমান প্রকল্পের এম,এস,পি সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন পরিদর্শন ও পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে কিশোর-কিশোরীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯আগষ্ট ) সকাল ১১ টার সময় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি এলাকায় চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার শিবলী দাস,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,লীন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, এম, এস পি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক মতবিনিময় সভায় লীন প্রকল্পের চলমান কার্যক্রম নিয়ে তিনি আলোচনা করেন এবং তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।