নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে শ্রেষ্ট এসএমসি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক হারাধন কর্মকার

মোঃ কাইয়ুম হোসেন মিরাজ। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এস,এম,সি সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হারাধন কর্মকার।

গত ২৩শে নভেম্বর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে বাছাই কমিটি গঠিত শ্রেষ্ঠত্ব নির্বাচিত করে তালিকা রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে শিক্ষা অফিসার সূত্রে জানা যায়।

এদিকে উপজেলায় শ্রেষ্ঠ হওয়া সাংবাদিক হারাধন কর্মকার রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ একের অধিক বার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন। হারাধন কর্মকার কে উপজেলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বা

ছাই কমিটিতে বিচারক ও সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষন চাকমা।