রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান,সাধারণ সম্পাদক সাংবাদিক সাউচিং মারমা,সমাজ সেবা কর্মকর্তা জাফর আহম্মদ সহ প্রমুখ।
উল্লেখ্য জে জরিপের মাধ্যমে ও ডাক্তারি পরিক্ষার পর ১৪৫ জন প্রতিবন্ধীদের মাঝ থেকে ৮৫ জন প্রতিবন্ধীকে নির্বাচিত করা হয়।








