নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই ২৩ ইঃ বেঙ্গল রেঃ এর উদ্যোগে রাজস্থলীতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত পাহাড়ি বাঙ্গালী ১৫০ জন নারী ও পুরুষ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ২৩ ইঃবেঙ্গল রেঃ সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ২৩ ইঃবেঙ্গল রেঃ মেজর ইয়াসির আদনান, রাজস্থলী সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব, ক্যাপ্টেন মোঃ ইয়াসিন শেখ ২৩ ইঃ বেঙ্গল রেঃ।

সেনাবাহিনীর বিতরণ কৃত মানসম্মত শীতবস্ত্র হাতে পাওয়ায় অসহায় দুস্থ পরিবার গুলো অত্যন্ত খুশি বলে জানান।