রাজস্থলী প্রতিনিধি: কাপ্তাই জোনের অাওতাধীন রাঙ্গামাটি জেলার রাজস্থলী সাব জোন কর্তৃক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিষয় নিয়ে রাজস্থলী সাবজোন প্রাঙ্গনে ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় মুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুজ্জামান (বি এস পি, পি এস সি) এর বিশেষ নির্দেশনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর মনজুর ইসলাম।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব, উপজেলা চেয়ারম্যান উবাচ মার্মা,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান, বাজার চৌধুরী প্রজ্ঞাজোতি চাকমা, বাজার মসজিদের ইমাম মাওলানা নুরুল হক সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় রাজস্থলী সাবজোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব বলেন, স্থানীয় সরকার প্রশাসনের সহযোগীতায় যে কোন দুর্যোগ সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ডেয়ারিং টাইগার্স বদ্ধ পরিকর। এবং এ ধারা ভবিষৎ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন,বর্তমান দেশের নভেল কোভিট ১৯ করোনা ভাইরাস সংক্রমন হওয়াতে এই রাজস্থলীতে প্রতিনিয়ত সেনাবাহিনী উপজেলা প্রশাসনের সমন্বয়ে পেট্রোল ও সাধারন জনসাধারন কে সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় সহ সকল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে সর্ব মহলে অত্যন্ত প্রসংশিত হয়েছে।
উন্মুক্ত আলোচনায় রাজস্থলী ঐতিহ্যবাহী বাজারের নিরাপত্তা বিষয় প্রাকৃতিক দূর্যোগ রক্ষার্থে ফায়ার ষ্টেষন স্থাপন সহ বাজারের নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগ ও বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা গৃহিত হয়।বাজারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বাজার পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতার পরামর্শ প্রদান করা হয়।স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে আলোচনা অনুষ্টিত হয়।








