Site icon CPLUSBD.COM

রাজস্থলীতে ১৪০ টি পাড়া কেন্দ্র পেলো ৩৫০০ টি গাছের চারা

রাজস্থলী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পাড়া কেন্দ্র সমূহে বৃক্ষরোপণ কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে।

সোমবার (১৩জুলাই)সকালে রাজস্থলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৪০ টি পাড়া কেন্দ্রে প্রত্যেকটিতে ২৫ টি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের রাজস্থলী উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের রাজস্থলী উপজেলা প্রকল্প ব্যবস্হাপক মৃদুল চৌধুরী রাজস্থলী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, সহকারী প্রকল্প কর্মকর্তা সুরমা চাকমা ও উৎপল কান্তি চাকমা প্রমুখ।