রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার থানা পুলিশিং কমিটির উদ্যোগে ইসলামপুর বাজার ব্যবসায়ীদের নিয়ে রবিবার সকালে এক মতবিনিময় সভা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী পুলিশিং কমিটির সভাপতি রবিউল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক, বাজার চৌধুরী মংবাথোয়াই মারমা, ওয়ার্ড কমিটির সভাপতি শামসুল আলম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক বাজার সভাপতি নুর মোহাম্মদ সানা, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, আনসার ভিডিপি পিসি আবদুল জলিল মোড়ল, জলিল সানা,ক্যাসাচিং মারমা মিলন প্রমুখ।
বক্তব্য রাখেন হারাধন কর্মকার,ফরিদ হোসেন, সফিকুল ইসলাম, নাছির উদ্দিন, নুরুল আলম পলাশ।
সভায় স্থানীয় গন্যমান্য ও বাজার ব্যাবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মফজল আহম্মদ খান বলেন, মাদক, সন্ত্রাস, যৌতুক,নারী নির্যাতন, আইনশৃঙ্খলা সহ সকল ব্যাপারে সবাইকে থানা পুলিশকে সহযোগীতা প্রদানের জন্য আহবান জানান তিনি।

