নিউজটি শেয়ার করুন

রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব কমিটি গঠন

রাঙ্গামাটির রাজস্থলী উলজেলার প্রেস ক্লাব গঠন হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার সকল সংবাদ কর্মীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আগামী দুই বছর মেয়াদে জন্য নতুন প্রেস ক্লাব কমিটি গঠন হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন দৈনিক পূর্বদেশ পত্রিকার রাজস্থলী প্রতিনিধি মোঃ আজগর আলী খান, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ বেতার এর প্রতিনিধি সাউচিং মারমা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক পূর্বকোন পত্রিকার প্রতিনিধি হারাধন কর্মকার।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন অনলাইন পোর্টাল,দৈনিক পত্রিকা,ও টিভি চ্যানেলের সংবাদ কর্মী মোঃ কাইয়ুম হোসেন মিরাজ,মোঃ আইয়ুব চৌধুরী, চাথোয়াইমং মারমা,সানুমং মারমা প্রমুখ।

কমিটির বাকি গুরুত্ব পূর্ণ পদ গুলো নির্বাচিত ব্যাক্তিগন সিলেকশন করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।