রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই রাজস্থলী সাবজোন কতৃক আয়োজিত নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুল হক পিএসসি ও বিদায়ী জোন কমান্ডারের লেঃ কর্ণেল তৌহিদুজামান বিএসপি, পিএসসি এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ সেপ্টম্বর) দুপুর ১২ ঘটিকার সময় রাজস্থলী সাবজোন এ সংবর্ধনার সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদায়ী জোন কমান্ডারের লেঃ কর্ণেল তৌহিদুজামান বিএসপি, পিএসসি বলেন, দীর্ঘ দুইবছর সাত মাস সুনামের সহিদ কাপ্তাই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে অাসছি।বর্তমান বৈশ্বিক করোনা মোকাবেলায় জোন কর্তৃপক্ষ অসাধারন ভূমিকা রেখেছে।যেকোন সময় রাজস্থলী,কাপ্তাই বাঙ্গালহালিয়া ও পানছড়ি এলাকায় সেনা টহল প্রতিনিয়ত অব্যাহত রেখেছি।যাতে করোনায় কোন ব্যক্তি অাক্রান্ত হয়ে মৃতু বরন না করে।অামরা সততা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত লাভ করেছি।সেনাবাহিনী পাহাড়ের সবার সাথে ভ্রাত্বিত্ববোধ রেখে সমান তালে এগিয়ে এসেছে। দায়িত্ব চলাকালিন এ এলাকার মানুষের অাত্মসামাজিক উন্নয়ন, বিনা মূল্যে চিকিৎসা সেবা, শান্তি বজায়ের উদ্দ্যোশ্যে চিত্র বিনোদন ফুটবল টুূর্নামেন্ট অায়োজন করা, করোনা মহামারি প্রার্দুভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য শষ্য বিতরন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে পারর্দশী। ফলে এ এলাকার সকল সম্প্রদায়ায়ের জনসাধারন অামাকে সর্বাত্মক ভাবে সার্বিক সহযোগিতা করে অাসছিলেন,এধরনের কর্মকান্ড অব্যাহত থাকে সে প্রত্যাশা করি।
নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুল হক পিএসসি বলেন, আমি সবে মাত্র যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, মেজর মন্জুর,ক্যাপ্টেন মুশফিক, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মুখলেসুর রহমান,থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান,ও সি তদন্ত সৈয়দ ওমর,থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।








