নিউজটি শেয়ার করুন

রাজস্থলী থানা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও থানার উদ্যোগে মঙ্গলবার (২৪ মার্চ ২০২০) সকালে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

সকালে উপজেলা চত্ত্বর বাসস্ট্যান্ড, বাজার ও পাড়ায় পাড়ায় সকলকেই সচেতন করার জন্য মাইকিং করা হয়। পরে স্থানীয় ও আগত পথচারীদের হাতে সচেতনতা মূলক লিফলেট তুলে দেয়া হয়।

এব্যাপারে, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান বলেন, নভেল করোনা ভাইরাস সম্পর্কে রাজস্থলী বাসীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে,এবং প্রবাসী কেউ দেশে আসছে কিনা সেব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে বলে তিনি জানান।