রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্হলী উপজেলায় বুধবার(২২ জুলাই) রাজস্থলী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত ) ছৈয়দ ওমর সংগীয় এসআই ও ফোর্স সহ জিআর ৩৬০/১৭ মামালার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেন।
জানাগেছে, আসামি উচি অং মারমা (৩০) পুর্ব তাইতং পাড়ার মংশৈ প্রু মারমার ছেলে।
বৃহস্পতিবার(২৩জুলাই) আসামিকে কোর্টে প্রেরন করা হবে বলে জানান রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহামদ খান।








