Site icon CPLUSBD.COM

রাজস্থলী প্রশাসনের উদ্যাগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রতি মাসের ন্যায়ে উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে (৩০ জুন) মঙ্গল বার সকাল ১০ টায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের উপস্থাপনায় সভাপতিত্ব করেন,উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান,ডাঃরুইহলাঅং মারমা,কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান,মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেব নাথ প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন।

সভায় বিভিন্ন বিভাগের উল্খাপিত সমস্যা গুলো কর্মকর্তা গন নিজ নিজ আলোচনা করেন।বিশেষ করে জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিন ও বিভিন্ন অনলাইনে রাজস্থলী সদর হাসপাতালের জমি অবৈধ দখলের সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে অাসে।তাই প্রশাসন উপজেলা স্বাস্থ্য বিভাগ কে দখলকারীদের সাথে আলোচনা সাপেক্ষে বিহীত ব্যবস্থা নেওয়ার চূরান্ত সিদ্ধান্ত গৃহিত হয়।দখল কারীরা দখল কৃত জমি ছেড়ে না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সমন্বয় সভায় আলোচনা হয়।বর্তমান করোনা মহামারী আকার ধারন করায় নির্বাহী অফিসার সকল কে সামাজিক দূরত্ব এবং সরকারের নির্দেশনা মেনে চলার সু-পরামর্শ দেন।