নিউজটি শেয়ার করুন

রাজস্থলী বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ায় শিব মন্দির ও বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জীবানুনাশক স্প্রে

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটি, শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন পরিষদ ও শ্রী গীতা স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা উপলক্ষে আজ সকালে কুতুরিয়া পাড়ায় প্রতিটি ঘরে, চলাচল রাস্তায় ও মন্দিরের চার পাশে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।

সোমবার (৩০ শে মার্চ) সকাল ৮ টার সময় স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন মন্দির ও সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা পুলক চৌধুরী, সভাপতি পলাশ সেন , সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার, গীতা স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুপ দাশ রুবেল, জগদীশ দেব নাথ, দুলাল বিশ্বাস,টিপু মিত্র মন্না,সজল দাস,অন্তর দাশ,রুবেল নাথ,সজু চৌধুরী,রতন দাশ,আকাশ দত্ত,লাবলু মৌল্লিক, উজ্জ্বল দে প্রমুখ ।

এদিকে পাড়া বাসি মন্দির, সমাজ পরিচালনা কমিটি ও স্পে বিতরনে আয়োজক কমিটি কে ধন্যবাদ জানান।