রাঙ্গামাটির রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান জনতার সম্মুখে “হ্যালো ওসি” রাজস্থলী থানার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ই জানুয়ারি ২০২০) সকাল ১১ঘটিকায় রাজস্থলী বাজার প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নির্মূলে জনসচেনতা মূলক কার্যক্রম,মাদক মুক্ত, সমাজ ও দেশ গড়ার লক্ষে,এই স্লোগান সামনে রেখে, স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,ওসি মফজল আহম্মদ খান,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মো:আজগর আলী খান, এস আই,এরশাদ মিয়া,এস আই,দেবব্রত রায়,এএস আই,সালাউদ্দিন,এএস আই রতন মিয়া,ডিএসবি,মো:মাখন মিয়া,সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ওসি মফজল আহম্মদ খান বলেন,এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে,মাদক সেবী,মাদক পাচারকারীদের কে চিহৃিত করে আইনের সোপর্দ করার জন্য সকলকে আহবান জানান। সাথে সাথে যেখানে সেখানে মাদকসেবী, মাদক পাঁচারকারীদের স্থান দেখলে নিকটস্থ থানায় অবগতি জন্য ২৪ ঘন্টা খোলা ফোন সেল রাখা হয়েছে। সকলে যেকোন প্রান্ত হতে ফোন করা যাবে,এবং তথ্য প্রদানকারী নাম ও ঠিকানা গোপন রাখা হবে বলে তিনি জানান।

