রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী রাজস্থলী বাজার আজ বুধবার সাপ্তাহিক হাটের দিন থাকায় সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত সীমিত আকারে হাট বসছে,সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতাগন নিজ নিজ প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করেন।
সরেজমিনে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা পাহাড়ী বাঙ্গালী সবাই যার যার দূরত্ব বজায় রেখে মালামাল ক্রয় করছেন, বর্তমান দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জোড়ালো ভুমিকা রাখছেন, তার পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী সার্বক্ষনিক মনিটরিং সহ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন বাজারে কোন বিদেশী আসলে তাদের ১৪ দিন বাড়ীতে অবস্থান করা সহ আগত বাজারে আসা সকল জনসাধরন কে পরামর্শ প্রদান করা হয়, উপজেলা প্রশাসন আজ বুধবার হাটের দিন হওয়াতে জনসাধারনের স্বার্থে সীমিত আকারে বাজার বসিয়ে শাক সবজি তরি তরকারি মাছ পিয়াজ রসুন তৈল সহ নিত্য প্রয়োজনী দ্রব্য বিক্রি করা হচ্ছে।বিষয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে জনসেচতনতা বাড়ানোর বিষয় নিয়ে প্রত্যেক দিন মাইকিং করা হচ্ছে কেউ বিদেশ ফেরত হলে তাদের কোয়ারেন্টাইনে রেখে বিপদমুক্ত করতে হবে, প্রতিদিন হাত ধোয়া সাবান দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সব সময় বাড়ীতে অবস্থান সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।
তিনি সকাল ১০ টায় বাজার পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় কোন মাল ব্যবসায়ীগন চড়া দামে বিক্রি করছেন কিনা মনিটরিং করেন,এবং দ্রব্য মূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে সে বিষয়ে সকল কে সর্তক থাকার পরামর্শ দেন,পরে নির্বাহী অফিসার সকল দোকানদার কে মাস্ক ও হ্যানগ্লাবস বিতরন করেন, বিতরন কালে উপস্থিত ছিলেন, রাজস্থলী সাবজোন লেফটেন্যান্ট মাহাদী হোসাইন, ওসি মফজল আহাম্মদ খান, রাজস্থলী থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।








