Site icon CPLUSBD.COM

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত

রাঙ্গামাটির রাজস্থলীতে স্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তর (এইচএসডি) বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত করন কাজের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। হাসপাতালটি ৪তলা ভিত্তি স্থাপন ৩তলা বিশিষ্ট ভবন সম্পন্ন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানের পরে নবনির্মিত হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাঃআজমেরী সুলতানার সঞ্চালনায় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙ্গামাটি পার্বত্য জেলা আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, বিশেষ অতিথি ছিলেন,জেলা সিভিল সার্জন ডাঃশহীদ তালুকদার,রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সহ রাজনৈতিক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রত্যন্ত অঞ্চলেও ছেয়ে গেছে,বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্রগ্রামের সকল সম্প্রদায়ের শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সম্প্রীতির পার্বত্য চট্রগ্রামকে অশান্তি বিরাজ করতে একটি স্বার্থন্বেশী মহল উঠেপড়ে লেগেছে। তাই এই চক্রটির হাত থেকে রক্ষাপেতে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। রাজস্থলী হাসপাতালে একটি এম্বুল্যান্স দেওয়ার ও আশ্বাস প্রদান করেন সাংসদ দীপংকর তালুকদার। এবং চিকিৎসকদের উদ্দ্যেশ্যে বলেন, এলাকার অসুস্থ ব্যাক্তিদের আপন ভেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।