Site icon CPLUSBD.COM

রাজস্থলী ২ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ্যাওয়ার্ড প্রদান

বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সম্মাননা এ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথান মারমা।

তিনি সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছেন, এ অবদান কৃতিত্বপূর্ণ । তার দেশ ও জাতির গৌরব এ সামান্য কৃতিত্বের জন্য বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে চেয়ারম্যান কে এ্যাওয়ার্ড ও সনদ পত্র প্রদান করা হয়েছে।

মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির সভাপতি সালাম মাহমুদ ও মহা সচিব মোহাম্মদ গোলাম রব্বানী এ সম্মাননা প্রদান করেন।

এ সময় চেয়ারম্যান উথান মারমা বলেন, আমি সমাজে রাষ্ট্রে সমাজ উন্নয়নে এলাকার  আর্তসামাজিক, যোগাযোগ,টি আর, কাবিখা,এল জি এস পির কাজ সুনামের সাথে অর্জন করে আসছি। সরকারি কাজে বিশেষ অবদান রাখায় সরকার আমাকে পুরস্কৃত করছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রাজস্থলীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি,এবং মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু কে বিনম্র শ্রদ্ধা জানাই।