নগরীর রাজাখালী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও দশ মামলার আসামী ও পুলিশ সুপার বাবুল আকতার এর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী এহতেশামুল হক ভোলাইয়ার সেকেন্ড-ইন-কমান্ড মামুনকে মঙ্গলবার রাতে একটি এলজি ও দুটি ধারালো কিরিচসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
সন্ত্রাসী মামুন কে গ্রেফতারের পর এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত ২২সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে৭টার দিকে একটি মামলার সাক্ষী জিয়াউল হক জিয়া(৩০)কে বাসা থেকে ডেকে নিয়ে মামুন ও তার দলবল এলাপাতারী ছুরিকাঘাত করে আহত করে। পরে জিয়াকে বাকলিয়া থানা পুলিশ চমেক হাসাপাতালে ভর্তি করে। বর্তমানে জিয়া চমেক হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনার পর বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার কোতোয়ালী থানা এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি এলজি, তিনটি কার্তুজ ও দুটি কিরিচ উদ্ধার করে।
ওসি নেজাম জানান, মামুনের বিরুদ্ধে আদালতে একডজনের বেশি মামলা বিচারাধীন আছে। সে পুলিশ সুপার বাবুল আকতার এর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী এহতেশামুল হক ভোলাইয়ার সেকেন্ড-ইন-কমান্ড।








